সপ্তম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কাজী শাহনেওয়াজ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন সপ্তম বারের মত জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত সেপ্টেম্বর /২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে আবারও জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত-১৮ নভেম্বর শনিবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরে সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান ৭ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ ( বর্তমানে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ইমন।
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ০১৭১১৪৪৬৮
