উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

পীরগাছা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন ছুলুর ইন্তেকাল

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পীরগাছা গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন ছুলু( ৬৫) গত শনিবার বিকাল পৌনে ৫ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যু কালে তিনি ৩ছেলে, স্ত্রী,নাতি-নাতনী,ভাই, বোনসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। তার জানাজা নামাজ গত রবিবার বেলা আড়াই টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরে তার নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার বড় ভাই কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এস,এম জাবেদ আলী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান আব্দুস ছালাম,কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, মরহুমে বড় ভাই আবেদ আলী দুদু, মাওলানা ক্বারি আবদুল হক, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, আলেয়া আজম কলেজের প্রদর্শক হাবিবুর রহমান কাদা, মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম প্রমুখ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *