প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করা চার বখাটে গ্রেপ্তার
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে চাঁদা দাবি করায় ৪ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, সাতপোয়া ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ৪ বখাটে। গোসলের ভিডিও ধারণ করে শনিবার সন্ধ্যায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয় বখাটেরা। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সাতপোয়া গ্রামের সোহাগ মিয়া, রুকুনুল ইসলাম, সাহেদুল ইসলাম ও সৌরভ হোসেন।
