ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে ১০২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি : জেলার ইসলামপুর উপজেলার মোজাআটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকা থেকে ১০২ পিচ ইয়াবাসহ জীবন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত জীবন মিয়া উপজেলার তেঘরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

জানা যায়, জীবন মিয়া দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। জীবন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যাক্তি। বিষয়টি জানার পর জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর একটি টিম উপজেলার মোজাআটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী জীবনকে আটক করে। একই সময় ডিবি পুলিশ তার কাছ থেকে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করে।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আটক জীবন মিয়া একজন বড়মাপের মাদক ব্যবসায়ী। তার সাথে যারা ব্যবসা করছেন তাদেরও গ্রেপ্তার অভিযান চলমান আছে। আটকের পরই তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *