মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। ২৩ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান এর আহবানে ও তার কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময়ে সভায় মেলান্দহ উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান সাংবাদিক ভাইদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান এবং দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের লেখনির মাধ্যমে এই দেশকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন দেশ ও জাতির বিবেক,দেশে গণতন্ত্র রক্ষার ধারাবাহিকতায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম, মেলান্দহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, সিনিয়র সাংবাদিক দিলরুবা ইয়াসিন রুমা, মেলান্দহের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও জেলা ইওেফাকের জামালপুর জেলা প্রতিনিধি এস,এম হালিম দুলাল, মেলান্দহ প্রেসক্লাবের সিনিয়রও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মোল্লা, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল, সাংবাদিক আলমগীর শাহজাহান, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজম খান, সিনিয়র সাংবাদিক আবদুল হাই, সাংবাদিক রমযান আলী, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদুর রহমান, সাংবাদিক ইমরান মাহমুদ, রাকিব হাসান নয়নসহ মেলান্দহ উপজেলা সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

cialis online without perscription