উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরের বিশিষ্ট আইনজীবী এড. এ এইচ আর জাহিদ আনোয়ার আর নেই

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট এ এইচ আর জাহিদ আনোয়ার মৃত্যু বরণ করেছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে আটটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি জামালপুর জেলা আইনজীবী সমিতির ৬ বার সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ২ বার নির্বাচিত সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট এ এইচ আর জাহিদ আনোয়ার মৃত্যুর সময় দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বহুগুনগ্রাহী রেখে যান।
মরহুমের জানাজা নামাজ শুক্রবার বাদ এশা জামালপুর কাচারি শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *