উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

নির্বাচন বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সমর্থনে জামালপুরে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার সকালে জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহরের গেইটপাড় থেকে মহিলা কলেজ গেইট পর্যন্ত ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন ও জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
এসময় জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের পিটিআই মোড় থেকে ফুলবাড়িয়া বউ বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন। এ সময় শহর বিএনপির সহ সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল করিম সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *