০৭ জানুয়ারি জামালপুর ৫ টি আসনে ৬২০ টি কেন্দ্রে ১৯,৯৮,৯১২ জন ভোট প্রদান করবেন ভোটাররা

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার ৫ টি সংসদীয় আসনে ভোটারদের ভোট গ্রহন শুরু হয়েছে। শীতের সকালে ভোটারদের উপস্থিতি এখনো চোখে পড়ার মত নয়। কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও ভোটার উপস্থিতি কম।
এবার জেলায় মোট প্রার্থী ২৭ জন। ইতিমধ্যেই গতকাল দুপুরে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে তৃনমূল বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোতে জামালপুর জেলার ৫ টি আসনে বর্তমানে ভোট যুদ্ধে রয়েছেন ২৬ জন প্রার্থী।
জেলার জামালপুর -১ ( দেওয়ানগঞ্জ – বকশিগঞ্জ) আসনে পুরুষ ১,৯৯,৫৬৮ জন, মহিলা – ২,০১,৮৯৯ জন, হিজরা ১ জন। মোট কেন্দ্র ১২৭ টি।
জামালপুর -২ ( ইসলামপুর) আসনে
আসনে – পুরুষ-১,৩৪,৮২১, মহিলা-১,৩০.৮৫ জন, হিজরা-১ জন। মোট কেন্দ্র ৯২ টি।
জামালপুর -৩ ( মেলান্দহ- মাদারগঞ্জ ) আসনে
আসনে পুরুষ – ২,৫৩,৭২০, মহিলা-২,৪৮,৭৭, হিজরা -২ জন। মোট কেন্দ্র ১৫৩ টি।
জামালপুর -৪ ( সরিষাবাড়ি ) আসনে
আসনে পুরুষ-১ ৪৩,৮৭০, মহিলা-১,৪৫, ৩৮৭ হিজরা -১ জন। মোট কেন্দ্র ৮৯ টি।
জামালপুর -৫ ( সূদর ) আসনে
আসনে পুরুষ-২,৬৪ ৫৭৫, মহিলা-২,৭৬,৮৯৮, হিজরা-৭ জন।
এ নিয়ে মোট কেন্দ্র ১৫৯ টি। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯,৯৮,৯১২ জন এবং মোট কেন্দ্র ৬২০টি
ভোট গ্রহণ শুরু থেকেই জামালপুর সদরের বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করার অভিযোগ উঠেছে।
নির্বাচনকে ঘিরে বিপুল পরিমান সেনা সদস্য,বিজিবি,র্যাব, পুলিশ,আনসার, ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
