আলোচিতজামালপুর

নৌকার প্রার্থী এমপি হলে রাষ্ট্রপতি হয়ে আসবেন জামালপুরে!

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আগামী মেয়াদের জন্য নতুন রাষ্টপতি হয়ে জামালপুরে আসবেন এবং ঈগল প্রতীকের প্রার্থী ও কাঁচি প্রতীকের সমর্থক নৌকার ভোট চান বিভিন্ন নির্বাচনী জনসভায়। জনসভায় এ সমস্ত বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জামালপুর টক অব দ্যা টাউনে পরিনত হয় এবং এ নিয়ে সাধারন ভোটারদের মাঝে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি নির্বাচনী এক জনসভায় সম্প্রতি বলেছেন, জামালপুর-৫ সদর আসনে নৌকার প্রার্থী হিসেবে মো. আবুল কালাম আজাদকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সাত তারিখের নির্বাচনে আবুল কালাম আজাদ এমপি হলে শেখ হাসিনা নতুন মন্ত্রী পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ন চেয়ারটি দিবেন তাকে। ২০৪১ সালের মধ্যে কি ভাবে বাংলাদেশকে আমেরিকা বানান যায় তা পরিল্পপনার দায়িত্বই থাকবে তার হাতে। আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি হওয়ার মত যে সমস্ত যোগ্যতা, মেধা, দক্ষতা এবং সততা দরকার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে অভাব রয়েছে। শেখ হাসিনা আগামী মেয়াদের জন্য যখন নতুন রাষ্ট্রপতি  বানাবেন আর আবুল কালাম আজাদ যদি এমপি হন আগামী পাঁচ বছরের মাথায় আবুল কালাম আজাদ এমপি হয়ে নয় বাংলাদেশের রাষ্টপতি হয়ে জামালপুরে আসবেন। সেই যোগ্যতা মেধা আর দক্ষতা আছে তাঁর। এ ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সমালোচনা করে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করে কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন। এ ছাড়াও উপস্থিত সবার দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারায় পুনরায় কাঁচি প্রতীকের ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
দলের মনোনয়ন না পেয়ে মেয়র আব্দুল কাদের শেখ তার কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন। এ বিষয়টি নিয়ে নির্বাচনী মাঠে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অপরদিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নিজের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন। গত বুধবার সরিষাবাড়ি উপজেলা আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোট চাইতে গিয়ে তাঁর বক্তব্য দেয়ার সময় বলেন, সবাই দোয়া করবেন, নৌকা মার্কার বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
পরে তার ভুল ধরিয়ে দেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। পরে তিনি হাসতে হাসতেই আবার ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন এবং ঈগলের বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানান।

তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় ভোটারদের কথা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান দুইবার নৌকা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তাই নৌকা ভুলতে না পেরে নৌকার ভোট চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *