আলোচিতজামালপুরসদর

জামালপুরের দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ সহযোগিতা পেলে ভিক্ষা করবে না

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর পৌর শহরের হরিপুর এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী মো. ফরিদ (৩৫) ঘোড়ায় চড়ে সপ্তাহে ছয় দিন ভিক্ষা করে যা পায় তা দিয়েই সংসার চালান । টাইফয়েডে তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায় ১০/১২ বছর আগে। মো. ফরিদ জামালপুর পৌর শহরের হরিপুর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

হাতে লাগাম ধরে ঘোড়ার পিঠে চড়ে সপ্তাহে ছয়দিন জামালপুর শহরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে নিয়মিত দেখা যায় ফরিদকে । ফরিদ এর আগে কৃষি কাজ করতো। ১০ থেকে ১২ বছর আগে টাইফয়েডে তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারেননি। বেকার হয়ে পড়ে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে । উপায়ন্ত না দেখে পেটের তাগিতে ভিক্ষাবৃত্তি শুরু করেন। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তিনি পথঘাট চিনতে পারতেন না। অনেক সময় দুর্ঘটনার শিকার হতেন। পরে প্রতিবেশীর পরামর্শে ঘোড়ায় করে ভিক্ষা করার সিদ্ধান্ত নেন। ঘোড়া তাঁকে নিয়ে যায়, আবার বাড়ি নিয়ে আসে। এক ব্যক্তির সহযোগিতায় তিনি একটি ঘোড়া কেনেন। প্রায় পাঁচ বছর ধরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করছেন তিনি। প্রতিদিন তাঁর ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এ ছাড়া সাত মাস ধরে তিনি সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

ঘোড়ায় চড়ে ভিক্ষা করার বিষয়ে ফরিদ বলেন, এক শতাংশ জমিতে তাঁর একটি ঘর আছে। তিন বছর আগে তিনি প্রতিবন্ধী এক নারীকে বিয়ে করেছেন। স্ত্রী ও তাঁর মাকে নিয়ে সংসার। প্রতিদিন সকালে বাড়ি থেকে ঘোড়ায় করে বের হই। ঘোড়া সঠিক পথে নিয়ে যায়। দিন শেষে সন্ধ্যার দিকে ঘোড়া আবার বাড়িতে নিয়ে আসে। এভাবেই সপ্তাহে ছয় দিন ভিক্ষা করি। কেউ অন্যভাবে সহযোগিতা করলে তিনি আর ভিক্ষা করতে চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *