অন্যান্যইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুর চরাঞ্চলের শীতার্তদের মাঝে আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পাড়ের দুর্গম চরাঞ্চল অতিদরিদ্র, দুস্থ, বৃদ্ধ, বিধবা, অসহায় নারী ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা ইয়াসমিন।
শনিবার সকালে উপজেলার কাছিমা এলালায় এক হাজার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবিনা ইয়াসমিন বলেন, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন্য। তাদের জন্য কিছু করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *