আলোচিতজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়িতে পিকআপে করে গরু চুরি আটককৃতদের আদালতে প্রেরণ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে পিকআপে করে চুরি করা গরু নিয়ে পালানোর সময় মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. মোতালেব হোসেন (২৪) নামে আন্তঃজেলা চোর চক্রের সদস্য দুইজনকে আটক করেছে পুলিশ। চুরির মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকেলে জামালপুর আদালতে পাঠানো হয়।

আটক শফিকুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা এলাকার আমজাদ হোসেনের ছেলে। মোতালেব হোসেন একই উপজেলার কাঁচা রাজপুর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২১ জানুয়ারি রোববার ভোরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের রাত্রিকালীন বিশেষ অভিযানে একটি পিকআপের গতিবিধি সন্দেহ হয়। এরপর তাদের ধাওয়া দিয়ে দরিয়া-মেইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধরা হয়। এসময় পিকআপ থেকে সাদা রঙের একটি গাভী এবং লাল রঙের বাছুরসহ দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞেসাবাদে চুরির কথা স্বীকার করেন তারা।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, চুরির অভিযোগে আটকদের জিজ্ঞাসাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *