জামালপুরমেলান্দহশিক্ষা

মেলান্দহে আব্দুল জলিল কারিগরি কলেজে অভিভাবক- শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আব্দুল জলিল কারিগরি কলেজের এস,এস,সি(ভোক) ও এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমে  ছাত্র -ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলীও ছাত্র -ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জানুয়ারি ২০২৪ খ্রীঃ  মঙ্গলবার  বেলা ১১টার দিকে অত্র প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজর অধ্যক্ষ আবু সাইদ সাদা। আব্দুল জলিল কারিগরি কলেজের আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল জলিল কারিগরি কলেজ এর সহকারী অধ্যাপক এ কে এম ফজলুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান। বক্তব্য রাখেন আব্দুল জলিল কারিগরি কলেজর ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মোরাদুজ্জামান মাষ্টার, ইমামপুর বি,এম মহিলা কলেজের অধ্যক্ষ শিউলি আক্তার, মাদারগঞ্জের ঘুঘুমারী হাজী আব্দুল কাদের সাংবাদিক মাহবুবুর রহমান বি,এম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মোঃ রফিকুল ইসলাম, কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রফিকুল হাসান লুইস, আব্দুল জলিল কারিগরি কলেজ অধ্যাপক শাহজাহান সাজু,সহকারী অধ্যাপক আলমগীর কবির, সহকারী অধ্যাপক গোলাম ফারুক, সহকারী অধ্যাপক রাশেদুজ্জামান, আব্দুল জলিল কারিগরি কলেজর শিক্ষক মতিউর রহমান, হামিদুল হক, টিপু সুলতান, আব্দুল লতিফ, সাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি কে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেয় এবং তাকে ক্রেস প্রদান করেন অত্র কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *