জামালপুরে বিদেশী মুদ্রাসহ তিনজন গ্রেফতার
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ভাটারা-মাদারগঞ্জ সড়ক এলাকা থেকে বৃহস্পতিবার ভোর বিভিন্ন দেশের মুদ্রাসহ তিন মুদ্রা পাচারাকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়ইছাপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো.হারুন অর রশিদ(৩৫), একই জেলার ধনবাড়ী উপজেলার পাইতকা এলাকার মো.আহছান আলীর ছেলে মো.জামাল উদ্দিন(৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির এলাকার মো.ফজলুল হকের ছেলে মো.ইয়াসিন আলী(৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী শাহ্নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভাটারা-মাদারগঞ্জ সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময়
তাদের দেহ তল্লাশী করে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, সিংগাপুর ও আমেরিকার বিপুল পরিমান মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার দেশীয় মূল্য নয় লাখ টাকারও বেশী বলে জানান তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
