জামালপুরমেলান্দহ

পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভায় তমা কংক্রিটের পক্ষে পুরস্কার গ্রহণ করলেন তোজাম্মেল হক মহন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ৩১ জানুয়ারী২০২৪ ইং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া সদর দপ্তরে আয়োজিত ৩৩ তম বার্ষিক সদস্য সভায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলা দুরমুঠ ইউনিয়নের হামলা গ্রামে অবস্থিত তমা কংক্রিট এর পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির বাৎসরিক সদস্য সভায় পুরস্কার গ্রহণ করছেন হামলাপাড়া গ্রামের বাসিন্দা দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক মহন মিয়া। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও পরিচালনা বোর্ডের বিভিন্ন পর্ষদের পরিচালক ও সদস্যবৃন্দসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *