জামালপুরমেলান্দহশিক্ষা

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জেলা প্রতিনিধি জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪ খ্রিঃ এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ। মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়েের সহকারী শিক্ষক আনিছুর রহমান মিষ্টার এর সঞ্চালনায়য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইউনুস আলী, জামালপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম পৃথিবী, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ,মেলান্দহ উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকিরসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা,ছাত্র /ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *