সাংবাদিকদের সাথে রাসেল সরকারের মতবিনিময় সভা
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
বকশিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন দানবীর ধণাঢ্য ব্যবসায়ী রাসেল সরকার। তিনি পাখিমারা সরকারবাড়ি এলাকার রজব আলীর কনিষ্ঠ পুত্র। তিনি তানজানিয়া বসবাস করেন। সেখানকার তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক মাসুদ উল হাসান, ছালাম মাহমুদ, লিয়াকত হোসেন বাবুল, মোহাম্মদ আসাদ, শাকের সুমন প্রমুখ।
এ সময় রাসেল সরকার এলকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্হাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
