জাতীয়জামালপুরসদর

জামালপুর-ময়মনসিংহ রুটে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, দুপুর ১২টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী লোকাল ২৫৬ ডাউন ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ।
তিনি বলেন, ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে আটকা পড়ে। এখন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *