আলোচিতজামালপুরসদর

জামালপুরে মটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নান্দিনায় চলন্ত মটরসাইকেলের ধাক্কায় শাহ জামাল আকন্দ ওরফে জামাল মাষ্টার (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর-ময়মনসিংহ সড়কের খড়খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষকের বাড়ী নান্দিনার খড়খড়িয়ার নয়াপাড়া এলাকায়। তিনি মৃত মেজ আকন্দের পুত্র এবং শ্রীরামপুর উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে স্কুল শিক্ষক জামাল মাষ্টার জামালপুর-ময়মনসিংহ সড়কের খড়খড়িয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে মেয়ে জামাই বাড়ী যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত একটি মটরসাইকেল জামাল মাষ্টারকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় মটরসাইকেল চালক মটরসাইকেল ফেলে দ্রুত দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নান্দিনা ডা: আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।

রানাগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী নুব মেম্বার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই নিহত জামাল মাষ্টারের লাশ খড়খড়িয়ায় নিজবাড়ীতে আনা হয়। শনিবার সকাল ১০টায় নান্দিনা ব্র্যাক অফিস সংলগ্ন ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *