উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

ভাবকী শেখ হাসিনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ এর নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন মির্জা আজম এমপি


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন শেষে মোনাজাতে অংশ গ্রহণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। গত ১০ মার্চ দুপুরে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী শেখ হাসিনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ এর নবনির্মিত মসজিদের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *