আলোচিতজামালপুরসদর

জামালপুরে তিন গুণীকে সম্মাননা প্রদান

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় দুই বীর মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সম্মাননাপ্রাপ্ত গুণীরা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ফকির, বীর মুক্তিযোদ্ধা সোহবার আলী ফকির ও প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধকালীন গণসংগীত শিল্পী সুশান্ত কুমার দে কানু।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু। স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরুর কন্যা যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা।

এ ছাড়াও বক্তব্য রাখেন, কবি সাযযাদ আনসারী, মতিন মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ফকির, বীর মুক্তিযোদ্ধা সোহবার আলী ফকির, প্রবীণ সাংবাদিক সুশান্ত কুমার দে কানু, কবি আলী জহির, মোখলেছুর রহমান, মহব্বত আলী ফকির, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হিরুর নামে অধুনালুপ্ত ঐতিহাসিক গৌরীপুর কাছারী মাঠের কোন একটা স্থাপনা তাঁর নামে নামকরণের দাবি জানান।

উল্লেখ্য, ১৩ মার্চ ১৯৭১ সালে তৎকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) গৌরীপুর কাচারী মাঠে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *