জামালপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজনীন আক্তার রুমির গণসংযোগ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগ, জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সুশিক্ষিত নারী সমাজের পৃথিকৃত নেত্রী দলমত নির্বিশেষে গণমানুষের মনোনীত প্রার্থী নাজনীন আক্তার রুমি জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার ভোটার ও সাধারণ মানুষের মাঝে নিজের পরিচয় তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন। তিনি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ করেন ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন।তাহলে আমি সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং উন্নয়ন মূলক কাজ করারো ইনশাআল্লাহ।
