উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ১৯ মার্চ জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপারের কক্ষে এসআই (নিঃ) পদ হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে ২জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন ১. এসআই (নিঃ) মোঃএমদাদুল হক ও ২. এসআই (নিঃ) আতিকুর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *