উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরের মেলান্দহে নাংলা ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাউল বিতরণ শুরু


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ শুরু করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা ভিজি এফের চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। জানা গেছে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মত নাংলা ইউনিয়ন ৩৮০০ জন উপকারভুগী গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজি এফের চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ইউপি সচিব ও ট্যাক অফিসার ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *