জামালপুরের কেন্দুয়া ইউনিয়নে বিনামূল্যে ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ শুরু
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ শুরু করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। জানা গেছে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে গরীব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজি এফের চাল বিতরণ করা হয়েছে। এ সময় ইউপি সচিব ও ট্যাক অফিসার উপস্থিত ছিলেন।
