উপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়ির প্রবীন আলেম মাওলানা আব্দুল বারী জামালী দাফন সম্পন্ন

সরিষাবাড়ি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালির পিতা সরিষাবাড়ী উপজেলার চেচিয়া বাধা নিবাসী পিংনা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা প্রবীন আলেম মাওলানা আব্দুল বারী জামালী। ১৩ এপ্রিল শনিবার সকাল ৯:০০ টা অসুস্থতা জনিত কারণে ৯১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি ৩ ছেলে, নাতি নাতনি সহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে হাফেজ মনোয়ারুল হক জামালী মুক্তা, এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের এমডি আল মাসুম, সরিষাবাড়ী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, জামালপুর শহর শাখার আমীর এডভোকেট আছিমুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ , জেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল সহ স্থানীয় নেতৃবৃন্দ। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা নুরুল হক জামালী।
আজ বিকাল ৫.৩০টায় তার গ্রামের বাড়ির চেচিয়া বাধায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।
শোকবাণীতে ভারপ্রাপ্ত জেলা আমীর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন ও জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *