আলোচিতইসলামপুরজামালপুর

ইসলামপুরে নানীর সাথে নদীতে মাছ ধরতে গিয়ে দুইভাইয়ের মৃত্যু

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে নানির সাথে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

সহোদর শিশুরা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে।

তারা ঈদের দুইদিন আগে বাবা-মার সাথে নানা দুদু সরকারের বাড়িতে ঘুরতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে নানীর সাথে দুই শিশু মাছ ধরতে যায়। একপর্যায়ে সহোদর দুইভাই একসাথে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক-দেড় ঘণ্টা পর তাদের লাশ ভেসে ওঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দু’টির নানা খুবই দরিদ্র, নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানীর সাথে নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুইজনের একসাথে মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *