উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ সোমবার (১৫ মার্চ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৪ মাসের মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় পুলিশ সুপার মহোদয় জেলার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।

এছাড়াও উক্ত আইন-শৃঙ্খলা মিটিংএ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *