উপজেলার সংবাদজামালপুরসদর

এপেক্স ক্লাব অব জামালপুর এর ডিনার সভা অনুষ্ঠিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

এপেক্স ক্লাব অব জামালপুর এর আয়োজনে বৃহস্পতিবার রাত ৯ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয় জামালপুর প্রেসক্লাব রোড, জামালপুর এ ৬৫৭ তম ডিনার সভা অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স ক্লাব অব জামালপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনজুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
এপেক্সিয়ান সফি কামাল চৌধুরী, লাইফ মেম্বার
এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা, লাইফ মেম্বার এপেক্সিয়ান কাফি পারভেজ, লাইফ মেম্বার এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রবাল চৌধুরী রাজন , পিপি এপেক্সিয়ান ইউসুফ খান, পিপি এপেক্সিয়ান সৈয়দ আব্দুস শাফী, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান সুমন কুমার সাহা,
এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর নুর হোসেন।
এসময় ক্লাবের পালাবদল, সার্ভিস কর্মকাণ্ডসহ ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে সকল সিদ্ধান্ত গৃহীত হয় এবং এর আগে ৬৫৬ তম ডিনার সভার কার্যবিবরনী অনুমোদন হয়।
উল্লেখ্য ডিনার সভা শেষে এপেক্স বাংলাদেশের পিএনপি এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী অডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত ডিনার সভার সফলতা কামনা করে সকল এপেক্সিয়ানদের শুভেচ্ছা জানান। তিনি এ সময় এপেক্স বাংলাদেশের বর্তমান নিয়ে বিস্তারিত বিষয় অবগত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *