আলোচিতইসলামপুরজামালপুর

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে সেচ পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামের ইজ্জত শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক রাজু আহমেদ তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। বৈদ্যুতিক সেচ পাম্পে আগে থেকেই সুইচটি বিদ্যুতায়িত হয়ে ছিল। এ অবস্থায় সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন।

চরগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, ওই কৃষক সকালে নিজের সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *