উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ০৪ এপ্রিল শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা এবং সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীগণ।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন গুজব সৃষ্টি করতে চেষ্টা করে থাকেন। তাই সকল কে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *