জামালপুর সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: ১৮ মে শনিবার জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম আজাদ এমপি, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ ও সভাপতি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, জামালপুর।
কমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ শফিউর রহমান, জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন।
সভায় হাসপাতালের সার্বিক সমস্যা ও সেবার মান উন্নয়নের লক্ষ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়, জনগণ যাতে তাদের সেবা ঠিক মত পায় ও সরকারি সুবিধা নিতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়; সিভিল সার্জন মহোদয় ও ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ।
