আলোচিতজামালপুরসদর

জামালপুরে রিকশা চালকের লাশ উদ্ধার

কাফি পারভেজ জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পারপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে সাহাদত হোসেন হলু (৪৫) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাহাদত হোসেন হলু একই ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে।

জানা গেছে, সাহাদত হোসেন হলু প্রতিদিন দিনের বেলায় সাংসারিক কাজ শেষে সন্ধ্যার পর রিকশা নিয়ে বের হতো। অনেক রাত অবধি সে রিকশা চালিয়ে বাড়ী ফিরতো।
শুক্রবার সন্ধ্যার পর সে রিকশা নিয়ে বের হয় কিন্তু রাতে আর বাড়ী ফিরে আসেনি। শনিবার সকালে পারপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হলেও ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *