দেওয়ানগঞ্জে ২১ দিনপর শিশুর মরদেহ উদ্ধার
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীর পাটাধোয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ২১ দিনপর শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শিশু মুজাহিদ উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ১০ মে ৫০০ টাকার জন্য শিশুকে মুজাহিদকে ব্রম্মপুত্র নদে ফেলে হত্যা করে শামীম হোসেন নামে এক কিশোর।
অনেক খোজাখুজি করার পরেও পরিবারের লোকজনরা খোঁজে পায়নি মুজাহিদের লাশ।
২১ দিন পর বৃহস্পতিবার সকালে মুজাহিদের মরদেহ নদে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়। এ ঘটনায় কিশোর শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠালে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলেও ওসি জানান।
