উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরের ঐতিহ্যবাহী গবা খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ শুক্রবার (৩১ মে) সকাল ৭.০০ ঘটিকায় জামালপুর জামালপুর শহরের জলাবদ্ধতার দূর করার জন্য ঐতিহ্যবাহী গবাখাল পরিষ্কার পরিচ্ছন্ন ,দূষণ ও দখলমুক্ত করতে সর্বস্তরের নাগরিক, সমাজের প্রতিনিধিসহ দলমত নির্বিশেষে সকল জনসাধারণকে নিয়ে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে স্বত:স্ফর্তভাবে অংশগ্রহণ করেন সকল সরকারি দপ্তরের প্রধানগণ ও জনপ্রতিনিধিবৃন্দ।

জামালপুর সদর ৫- আসনের সাংসদ বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর-৫ আসনের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয় এর আহ্বানে একত্রিত হয়ে উক্ত কাছে অংশগ্রহণ করেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু ও জামালপুর পৌরসভার উদ্যোগে ও ব্যবস্থাপনায় আরো অংশগ্রহন করেন জেলা প্রশাসক, জামালপুর মোঃ শফিউর রহমান; নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ সহ জেলার সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ সহ জামালপুর শহরের সাধারণ জনগন।

পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে জেলা পুলিশ এর উদ্যোগ জনসেবার লক্ষ্যে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেয়া হয়।

পরিবেশ ও মানবকল্যাণের কথা চিন্তা করে আজ থেকে প্রায় ৬৫ বছর আগে গবাখাল খনন করা হয়। জামালপুর শহরের জলাবদ্ধতা, বন্যার কবল থেকে রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন ও মৎস্য আহরণের লক্ষ্যে ১৯৬০ প্রায় ৬৫ বছর আগে এই খাল খনন করা হয়।

“শেখেরভিটা থেকে শুরু করে মনিরাজপুর, ছুটগড়, সিংড়িবিল, পলিশা, ধোপাকুড়ি, নাকাটি ও দামেশ্বর হয়ে কেন্দুয়া কালবাড়ি বাজার সংলগ্ন ঝিনাই নদীতে সংযোগ করা হয়”

পরিষ্কার পরিচ্ছন্ন ও দখলমুক্ত কর্মসূচিতে আসুন আমরা সবাই একযোগে অংশগ্রহণ করি।

আমরাই পারি – আমরাই পারবো। আমার শহর –আমিই গড়বো । আমিই হবো সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *