আলোচিতইসলামপুরজামালপুর

নির্বাচিত মেয়রকে বাদ দিয়ে বিধিবহির্ভূতভাবে প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ১নং প্যানেল মেয়রসহ কতিপয় কাউন্সিলর প্রায় ১৮ মাস যাবত পৌরসভার যাবতীয় কর্মকান্ড থেকে বিরত আছে। স্থানীয় সরকার(পৌরসভা) আইন ২০০৯ এর বিধি-৩২(১)(ক) অনুযায়ী পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে পৌর পরিষদের সেই সদস্য অপসারিত হবেন এবং বিধি-৩২(১)(চ) অনুযায়ী বার্ষিক ১২টি মাসিক সভার স্থলে অন্যূন নয়টি সভায় উপস্থিত থাকিতে ব্যর্থ হন তবে পৌর পরিষদের সেই সদস্য অপসারিত হবেন। কিন্তু ১ নং প্যানেল মেয়র একটানা ১৮ টি সভায় অনুপস্থিত থেকেছেন বিধায় তাঁর সদস্য পদ থাকার কথা নয়। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র( সাময়িক বরখাস্তকৃত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই প্যানেল মেয়র এবং তাঁর অনুসারী কাউন্সিলরগন জার্মান ভিত্তিক কেএফ ডব্লিউ এর সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক Urban Climate Resilent Infrastructure Project(UCRIP) প্রকল্পের প্রকল্প পরিচালক, টীম লিডার সহ জার্মান থেকে কয়েকজন বিশেষজ্ঞ দল প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করতে এলে ১নং প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু সহ কতিপয় কাউন্সিলয় অনৈতিক দাবী করতে থাকেন আমি তাঁদের অন্যায় দাবী মানতে রাজি না হওয়ায় তাঁরা কে এফ ডব্লিউ এর প্রতিনিধির সাথে অসহযোগীতা করতে থাকেন এতে পৌরসভা তথা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পর্যায়ে চলে যাওয়ার উপক্রম হয়। যে সকল জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের ব্যাঘাত করে নিজেদের স্বার্থ চরিতার্থ কথা ভাবে এদের সদস্য পদ থাকার কথা নয়। ১ নং প্যানেল মেয়র চেয়ারে বসেই কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রেখে নিজেরা প্রায় বিশ লক্ষ টাকা বিভিন্ন একাউন্ট হতে উত্তোলন করে নেন। যেহেতু ১৮ মাস পৌরসভায় তাঁরা কোনো সভায় উপস্থিত ছিলেন না এবং পৌরসভার কোন কর্মকান্ডেও যুক্ত নয় সেহেতু তাঁরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে বকেয়া বেতন ভাতা উত্তোলন করতে পারেন না। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় মোঃ আব্দুল কাদের সেখ এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি ছাত্রলীগ, যুবলীগ করে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল ও নিজ দলের কিছু স্বার্থান্বেষী লোক তাঁর বিরুদ্ধে কাউন্সিলরদের জোটবদ্ধ করেছে। এ বিষয়ে ১নং প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *