আলোচিতজামালপুরসদর

ঈদুল আজহা উপলক্ষে ক্যাটল স্পেশাল ট্রেনে গরু যাচ্ছে ঢাকায়

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে পৃথক সময়ে ঢাকার উদ্দেশে ২টি ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুই ট্রেনের ৫০টি ওয়াগনের প্রতি বগিতে ১৬টি করে মোট ৮০০টি গরু নিতে খরচ হ”েছ ৮ হাজার টাকা। গরু প্রতি ৫শত টাকা। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগনের প্রত্যেকটিতে ১৬টি করে গরু নিয়ে যাওয়া হয়।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের চেয়ে এবছর চাহিদা বেশি থাকায় দুইদিন এ সার্ভিস চালু থাকবে। বুধবার রাত সাড়ে সাতটায় ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর রাত ১০টায় একই স্টেশন থেকে ছেড়ে যায় আরও একটি ট্রেন। সেখানে ২৫টি ওয়াগনে মোট ৪০০টি গরু নিয়ে যায়। দুটি ট্রেনে মোট ৮০০টি গরু ঢাকায় গেছে। এ ছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আরও একটি ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার পথে ছেড়ে যায়।

তিনি আরো জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে ২০২০ সাল থেকে কম খরচে রাজধানীতে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ নামের বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অঞ্চলটির ব্যবসায়ীরা প্রতিবছরই ক্যাটল ট্রেনে গরু পরিবহন করতে স্বা”ছন্দ্য বোধ করেন। গত কয়েক বছরের তুলনায় এবার ব্যবসায়ীদের আরও বেশি সাড়া পাওয়া গেছে। অনেক আগেই ব্যবসায়ীরা ওয়াগন ভাড়া করে ফেলেছেন।

ব্যবসায়ীরা বলছেন, সড়কপথে নানা ধরনের দুর্ভোগ এবং ভোগান্তি থাকেই। তাই এই ট্রেনে পশু পরিবহনে খরচ কমানোর পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও থাকবে অনেকাংশে কম। দুর্ভোগ ও ভোগান্তি এড়িয়ে ট্রেনে করে কোরবানির গরু সহজেই রাজধানীতে নেওয়ার সুযোগ পেয়ে উ”ছ¡াস প্রকাশ করেন অন্য ব্যবসায়ীরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার দাবি তাদের।

গরু ব্যবসায়ী আব্দুল ওয়াহাব বলেন, এমন সেবায় আমরা অনেক খুশি। রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হয়। রাস্তার ঝাঁকুনিতে গরুর অব¯’াও খুব খারাপ হয়ে যায়। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না। নিরাপদে আমরা গরু নিয়ে ঢাকায় পৌঁছতে পারব। আগে ট্রেনের পরিবর্তে এক ট্রাকে গরু বা মহিষ ঢাকায় নিয়ে গেলে খরচ হতো প্রতিটি গরু বা মহিষের জন্য ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। এখন মাত্র আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যাওয়া যাচ্ছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভালো সাড়া পাওয়া গেছে। ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী ও খামারিরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *