আলোচিতজামালপুরবকশীগঞ্জ

জামালপুরে নাদিম হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও পুত্র রিফাতসহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাব আযোজিত প্রেসক্লাব মিলনায়তনে সকাল এগারোটায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ,
দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, আলোচিত জামালপুর এর নির্বাহী সম্পাদক সায্যাদ আনসারী, ৭১ টিভির জেলা প্রতিনিধি মামুন আনসারী সুমন, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মনজুরুল হক, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু’র সর্বো”চ শাস্তি ফাঁসি ও তার পুত্র ফাহিম ফয়সাল রিফাতকে গ্রেপ্তারের দাবী জানান। এ ছাড়াও সিসি টিভির ফুটেজে সনাক্তকারী নয় জন ছাড়াও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ হত্যার আড়ালে প্লানিংমেকার এবং মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান।

উল্লেখ্য গত ১৪ জুন’ ২০২৩ ইং রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান (বহিস্কৃত) মাহমুদল আলম বাবু’র নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে ব্যাপক মারধর ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন’২০২৩ ইং বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় চিকিৎসাধীন অব¯’ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ১৭ জুন’২০২৩ ইং বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত কাজ প্রথমে পুলিশ পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তর করা হয়। সর্বশেষ সিআইডি এ মামলার তদন্ত কাজ করছেন।

গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *