উপজেলার সংবাদজামালপুরসদর

অপসোনিন ফার্মা আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষ বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টারঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের ন্যায় অপসোনিন ফার্মার ময়মনসিংহ রিজিযওনের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্স সমূহে বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’

দিবসটি উপলক্ষে (গত ৫,৬,এবং ৭ জুন ) অপসোনিন ফার্মা লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ উপলক্ষে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ – এই স্লোগানকে সামনে রেখে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবুল কালাম আজাদ ও কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীগণ জামালপুর মেডিকেল কলেজে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করেন।

এসময় অপসনিনের কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম রাসেল (রিজিওনাল ম্যানেজার), আহমাদুল্লাহ ইবনে রুহানি(রিজিওনাল ম্যানেজার), মো: কফিল উদ্দিন (এরিয়া ম্যানেজার) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *