উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে সনাতনী শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধন

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ লুটপাট, হিন্দু মা-বোন-ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে সনাতনী সাধারণ শিক্ষার্থী বৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দূর্জয়, নীলা সরকার,অন্তিম গৌড় বসাক, তিথি, শান্তা, সূচিতা দত্ত, রোদেলা সিনহা সাহা প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পৃথক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণনয়সহ ৮ দফা দাবী পেশ করে তা দ্রুত বাস্তবায়নের দাবী জানান ।পরে বিক্ষোভ মিছিল বের করে সনাতনী শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *