আলোচিতজামালপুরমেলান্দহ

মেলান্দহে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের ঢালিরভিটা গ্রামের বাসিন্দা দুই গরু ব্যবসায়ী অসহায় চাঁন আলী কাগজী ও আব্দুস ছামাদকে একই গ্রামের বাসিন্দা পূর্ব শত্রুার জের ধরে প্রতিপক্ষ মোঃ উমর আলী কাগজী, মনিরুজ্জামান হিরা,ঈদুল হাসান,আমির হামজা,গংরা গত ৩ সেপ্টেম্বর রাতে আনুমানিক সাড়ে ১১ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, ফালা, রাম দা,কোপা দা,লোহার রড় ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে চান আলী কাগজী ও আব্দুস সামাদ কে তার নিজ বসত বাড়ীতে গিয়ে ভিতরে জোরপূর্বক ঢুকে তাদের কে কুপিয়ে হত্যার চেষ্টা করে চলে যায়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশংকা জনক অবস্থায় আছে। এই হত্যা চেষ্টার প্রতিবাদ ও ন্যায় বিচার দাবীতে গত ৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা নতুন বাজারে এলাকাবাসী এই হত্যা চেষ্টার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বলে জানা গেছে।

গত ৮ সেপ্টেম্বর রবিবার বিকালে ঢালিরভিটা গ্রামবাসীর আয়োজনে ভালুকা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগীর পারিবারসহ রাসেল,জহুরুল, তারা মিয়া,নয়ন, আছমা, সাদ্দাম ও মিনা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডালির ভিটা গ্রামের অসহায় ঢালিরভিটা গ্রামের চাঁন আলী কাগজী ও আব্দুস ছামাদকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় ভোক্তভেগীর পক্ষ থেকে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেলান্দহ থানার মামলা নং ৬ তারিখ ৮/০৯/২০২৪ ইং

তাই মানববন্ধনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা ও ন্যায় বিচার দাবী করেন।৷ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান, থানায় মামলা হয়েছে আসামিদের কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *