অন্যান্যজামালপুর

জামালপুরভয়েজ ডট কম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ২১ এপ্রিল শুক্রবার ২৯ রমজান জামালপুরের একটি রেষ্টুরেন্টে  সাংবাদিকদের সম্মানে  ইফতার মাহফিল  জামালপুরভয়েজ ডট কম ( jamalpurvoice.com) এর সম্পাদক মোহাম্মদ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অনলাইন নিউজ পোর্টাল জামালপুরভয়েজ এর উপদেষ্টা ও প্রেসক্লাবের সম্মানিত সহযোগি সদস্য সুলতান মাহমুদ খান । ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মিছবাহ উদ্দিন সাকিল, দৈনিক নবচেতনার রুহুল আমিন রাজু, চেনেল24 এর আলমগীর হোসেন, দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন হাসান আহমেদ সুজন সহ জামালপুর জেলার স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন- রমজানের উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তরে  আল্লাহর ভয় সৃষ্টি করা। আল্লাহর ভয়ে সকল অন্যায় অনাচার ও হারাম বর্জন করে সৎ মানুষ বানানই যেহেতু রোজার মুল লক্ষ্য। তাই জাতির বিবেগ  কলম সৈনিক সাংবাদিকগণকে তাদের লেখনির মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখাতে হবে। আমাদের হলুদ সাংবাদিকতা ও মিথ্যা পরিহার করে সত্য প্রকাশ করতে হবে। তাহলেই একজন মানুষ হিসেবে আমরা পরকালে জান্নাতের আশা করতে পারি। সুলতান মাহমুদ খান  সাংবাদিকদের নিকট বিভিন্ন নিউজ ও পরার্মশ দিয়ে জামালপুরভয়েজকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *