উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন জামালপুর জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা
তিনি ২২ সেপ্টেম্বর রোজ রবিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে জামালপুর জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন এই নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

নবাগত পুলিশ সুপার, জামালপুর দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন। জামালপুর জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার বিশেষ শাখা (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *