উপজেলার সংবাদজামালপুর

ডিসি ও এসপির সাথে জামালপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

জামালপুর প্রতিনিধি: ০১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় জামালপুর জেলার নবাগত এসপি সৈয়দ রফিকুল ইসলাম ও ১১:৩০ টায় নবাগত ডিসি হাসিনা বেগমের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী , ভারপ্রাপ্ত জেলা আমীর আব্দুস সাত্তার, নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার আমীর এডভোকেট আছিমুল ইসলাম ,জেলা অর্থ সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, মিডিয়া সেক্রেটারি জাকির হোসেন , জেলা আইটি সেক্রেটারি মুহাম্মদ আলী , শহর সেক্রেটারি খন্দকার মুকাদ্দাস আলী ,ছাত্র শিবিরের জেলা সভাপতি আহমদ সালমান সহ অন্যান্য নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *