উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলার সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের মতবিনিময়

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকাল ০৩ ঘটিকায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়।

জামালপুর জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় জামালপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত দেন এবং ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে জামালপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধি ও সমন্বয়করা সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যা তুলে ধরেন এবং দূনীর্তি প্রতিরোধে ও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য সবরকমের সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর জনাব সুমন কান্তি চৌধুরী; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস.এম. আসিফ আল হাসান-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *