আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে মৌমাছির কামড়ে সিরাজুল ইসলাম বেপারী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সিরাজুল ইসলাম বেপারী উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার মৃত রসুল বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, সিরাজুল ইসলাম বাড়ির পাশে হাটছিলেন। হঠাৎ একঝাক মৌমাছির আক্রমণের শিকার হন। এ সময় মৌমাছির কামড়ে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই মো. সবুজ মিয়া বলেন, সিরাজুল ইসলাম বাড়ির পাশে রাস্তায় হাটছিলেন। হঠাৎ একঝাঁক মৌমাছির কামড়ে আহত হয়। আহত অবস্থায়য় ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *