অন্যান্য

জামালপুর সদর উপজেলা জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল বলেন,
বিগত ফ্যাসিস্ট সরকার ১৬ বছরে আমাদেরকে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে দেয়নি। আমরা যেখানেই ইসলামের কাজ করতে গিয়েছি সেখানে তারা বাধা দিয়েছে। তাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান আছে। জাতির এই ক্লান্তিলগ্নে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জামায়াত কর্মীদের মাঠে ময়দানে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
২৬ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর শাখার শ্রীপুর ইউনিয়নের ভালুকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: শাহজাহান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, সদর থানা আমির মাওলানা কুদরতে খোদা , সেক্রেটারি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রেজাউল করিম নোমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের যুব ক্রীড়া বিষয়ক সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *