উপজেলার সংবাদমাদারগঞ্জ

মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন

মাদারগঞ্জ প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
চরপাকেরদহ ইউনিয়নের আমির মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ , মাদারগঞ্জ উপজেলার আমির মাওলানা নুরুল আমিন , সেক্রেটারি ফরহাদ হোসেন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন আওয়ামী লীগ ২০০৮ সালে পাতানো ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। তারা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দেশকে ফ্যাসীবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে। তারা ১৬ বছরের দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে একনায়কতান্ত্রিক বাকশালী রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে। তাই অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *