উপজেলার সংবাদমাদারগঞ্জ

মেলান্দহে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর রবিবার মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মহিলা দলের সভাপতি শামসুন্নাহার শান্তি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক, মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন, শহীদের রক্ত বৃথা যেতে দিবো না “গণতান্ত্রিক মানবিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশে নারীদের ভূমিকা পালনে অগ্রাধিকার দিতে হবে। এদেশের মানুষের অর্ধেক পুরুষ অর্ধেক নারী ভোটার রয়েছে তাই নারীদের গুরুত্বপূর্ণ ভৃমিকা পালন করতে হবে এবং তাদের কে সন্মান করতে হবে। নেপোলিয়ন বলেছেন,একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব।বাংলাদেশে ১৯৯১ সালের পর থেকেই এদেশের প্রধানমন্ত্রী ছিলেন ও বিরোধী দলের নেত্রী সবাই ছিলেন নারী। তাই নারীদের কে আমাদের সন্মান করতে হবে।
উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা।
মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষির সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নূরল আলম সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,
পৌর বিএনপির সভাপতি মনোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, হাজরাবড়ি পৌর বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস সচিব শাহ তালাত মাহমুদ, মেলান্দহ উপজেলা বিএনপি সদস্য মতিউর রহমান বাবলু, উপজেলা বিএনপির সদস্য মো নূরনবী মন্ডল,
জামালপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পেয়ারা হায়দার, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মেহেরউল্লাহ মেহের, সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান লিটন, সাবেক দফতর সম্পাদক সেলিম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মজি,দূরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমান মাষ্টার, নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক আশরাফ আলী, নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, চরবানিপাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন, ঘোষের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বুলবুল সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মন্জুরুল কবির মন্জু, মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফুর,পৌর যুবদলের আহ্বায়ক মেবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলী, মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *