আলোচিতউপজেলার সংবাদসদর

মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের জামালপুর বার্ষিক পরিদর্শন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ১১ ডিসেম্বর বুধবার ২০২৪ খ্রিঃ পুলিশ লাইন্স মাঠে ইন্সপেকশন প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান; ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব ও মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মাসুদ আনোয়ার।

প্যারেড পরিদর্শনে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরিদর্শন শেষে সম্মানিত ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় জামালপুর জেলার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জামালপুর জেলার রিজার্ভ অফিস, অস্ত্রাগার, সি-স্টোর, ডি-স্টোর সহ পুলিশ লাইন্সের সকল অফিস পরিদর্শন করেন মাননীয় রেঞ্জ ডিআইজি
জনাব ড. মোঃ আশরাফুর রহমান; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ।

এসময় ডিআইজি অফিস এবং জামালপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *